1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে ব্যক্তিগত রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ : আহত ৮ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে ব্যক্তিগত রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষ : আহত ৮

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামের জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যক্তিগত রাস্তা নির্মাণ নিয়ে সংঘর্ষে আহত ৮ জন। গুরুতর ৬ জন আহত সহ ৮ জনকে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে। এ বিষয়ে মোঃ মশিউর রহমান বাবুল মোল্লা বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেন।

স্থানীয় পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মোঃ মশিউর রহমান মোল্লার সাথে প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার সাথে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বিবাদমান সম্পত্তিতে আদালত নিষেধাজ্ঞা জারি করেন। ১১ ডিসেম্বর সকাল ৭ টায় সময় প্রতিপক্ষ আব্দুর রহমান মোল্লার, বারেক মোল্লা, আঃহালীম মোল্লার নেতৃত্বে রাশেদ ও আব্দুল্লাহ সহ আর ছয়-সাতজনের একটি দল প্রতিপক্ষ মশিউর রহমানের মালিকানাধীন ইট নিয়ে ব্যক্তিগত রাস্তা নির্মাণের কাজ শুরু করেন।

এ বিষয় মশিউর রহমান(৫৬) বাধা দিলে প্রতিপক্ষ হামলা চালায় এ সময় আরো গুরুতর আহত হন, কামরুন নাহার (৪৫),মতিউর রহমান (৪২) মাসুদা খানম (৫৩) খাদিজা বেগম (৪৫) পারভিন আক্তার (৪০)গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এ সময় অপর পক্ষের আহত হয়ে হাসপাতালে ভর্তি হন সোহানা রহমান আনিকা (২২)।

এ বিষয়ে আব্দুর রহমানের কোন বক্তব্য পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার পরিদর্শক তদন্ত মোঃ ফারুক হোসেন জানান, এ বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network