1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে নদীর ভাঙনে বিলীন মহাসড়ক : নজর নেই কর্তৃপক্ষের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে নদীর ভাঙনে বিলীন মহাসড়ক : নজর নেই কর্তৃপক্ষের

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল-দুমকি জেলা মহাসড়ক সংলগ্ন কীর্তনখোলার পূর্ব তীরে চরকাউয়া খেয়াঘাট থেকে পাকা সড়কটি শুরু হয়েছে। এই জেলা মহাসড়কটি বাকেরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র থেকে বয়ে গিয়ে সংযোগ হয়েছে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার সঙ্গে। এক যুগের বেশি সময় ধরে পা-ব নদীর অব্যাহত ভাঙন ও স্থায়ীভাবে সংস্কার না করায় এখন বাকেরগঞ্জের কবাই লঞ্চঘাটসংলগ্ন অংশ ইতোমধ্যে বিলীন হয়ে গেছে।

 

 

দিন যত যাচ্ছে সড়কটি তত বিলীন হচ্ছে। দ্রুত উদ্যোগ না নিলে সড়কটির প্রায় এক কিলোমিটার নদীতে হারিয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের। সরেজমিনে দেখা যায়, জেলা মহাসড়কের কবাই ইউনিয়নের পেয়ারপুর বাজারে পৌঁছার পর বাঁয়ে বাঁক নেওয়া অংশটি চলে গেছে বাউফল উপজেলাগামী ডিসি রোড খেয়াঘাটমুখী। সোজা সড়কটি পটুয়াখালীর দুমকি উপজেলায় গিয়ে শেষ হয়েছে। বরিশাল সদর ও বাকেরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নসহ দুমকি উপজেলার মানুষ সংক্ষিপ্ত পথে এই সড়ক ব্যবহার করেন। প্রায় পাঁচ বছর ধরে আধা কিলোমিটার পিচ ঢালাই সড়কের অংশ পা-ব নদীতে ধসে পড়েছে।

 

 

ধসে যাওয়া সড়কের পাশে চলাচলের জন্য বিকল্প সড়ক হিসেবে মাটির তৈরি একটি রাস্তা তৈরি করলেও তা এখন নতুন করে ভাঙনের মুখে। সড়কটি এই অংশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় সড়কে দিয়ে ভারি যানবহন চলাচল বন্ধ হয়ে গেছে। এছাড়াও বরিশার-দুমকি এই জেলা মহাসড়কের চরাদী ও দুধল ইউনিয়নের গোমা পয়েন্টে রাঙ্গামাটি নদীর ওপর নির্মাণ করা হচ্ছে গোমা সেতু। সেতুটি আগামী বছরের মার্চ মাসে উদ্বোধন হবে বলে জানিয়েছে সড়ক জনপদ বিভাগ। সেতুটি উদ্বোধন হলে এই সড়কে যানবাহনের সংখ্যা বেড়ে যাবে কয়েক গুণ বেশি। এরই মধ্যে পা-ব নদীতে ভেঙে যাওয়া সড়কের অংশ সংস্কার করা না হলে যানবাহন চলাচলে চরম ভোগান্তি পোহাতে হবে।

 

নলুয়া ইউনিয়নের বাসিন্দা মাসুদ খান জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কের পেয়ারপুর লঞ্চঘাট সংলগ্ন প্রায় আধা কিলোমিটার সড়ক পাঁচ বছর ধরে ধ্বসে নদীতে পড়ে রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের জন্য স্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। যে কারণে পুরোপুরি সড়কটি নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করা না হলে দক্ষিণ অঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

এ বিষয়ে বরিশাল সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, সড়ক জনপথ থেকে এর আগে সড়কের ভাঙা স্থানের জিও ব্যাক ও ব্লক দেওয়া হলেও সেটা স্থায়ী হয়নি। নতুন করে সড়ক নির্মাণ করতে হলে জমি অধিগ্রহণ করতে হবে। সেটা নিয়েও নানারকম জটিলতা রয়েছে। আর সেটা করতে গেলে সড়ক নির্মাণে দীর্ঘ সময় লাগবে। আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সড়কটি সংস্কার করার।

 

এ বিষয়ে বরিশাল পানি উন্নযন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাবেদ ইকবাল বলেন, জেলা মহাসড়কটি সওজের। যে কারণে সড়ক সংরক্ষণের দায়িত্ব ওই প্রতিষ্ঠানের। সড়ক জনপথ থেকে আমাদের একটি চিঠি দিলে আমরা সড়কটি সংস্কারের জন্য তাদের ডিজাইন করে দিয়েছিলাম।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network