1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
‎বরিশালে গণঅধিকার পরিষদের প্রার্থীর কর্মসূচিতে বোমা বিস্ফোরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

‎বরিশালে গণঅধিকার পরিষদের প্রার্থীর কর্মসূচিতে বোমা বিস্ফোরণ

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ আসনে গণঅধিকার পরিষদ (জিওপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়ার গণসংযোগ কর্মসূচিকে কেন্দ্র করে আগৈলঝাড়ায় বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎

‎শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের মিস্রিপাড়া বাজারে গণসংযোগের পূর্ব মুহূর্তে বারোহাজার বরিয়ালি দাখিল মাদ্রাসায় স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা চলাকালে দুর্বৃত্তকারীরা কয়েকটি ককটেল/বোমা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আকস্মিক এ ঘটনায় সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় এবং এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

‎

‎ঘটনার পরপরই নেতৃবৃন্দ একে পরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

‎

‎প্রধান অতিথির বক্তব্যে মো. ইলিয়াস মিয়া বলেন, ‎“গণতান্ত্রিক রাজনীতিকে ভয় দেখিয়ে দমিয়ে রাখার অপচেষ্টা চলছে। বোমা বিস্ফোরণের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি বানচাল করার চেষ্টা করা হলেও গণঅধিকার পরিষদ এসব সন্ত্রাসে ভীত নয়। জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম আরও বেগবান হবে।”

‎

‎বিশেষ অতিথি গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন বলেন, ‎“এ ধরনের সহিংসতা প্রমাণ করে একটি মহল শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। মতের বিরুদ্ধে বোমা ও সন্ত্রাস ব্যবহার গণতন্ত্রের জন্য হুমকি। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

‎

‎সভাপতির বক্তব্যে আগৈলঝাড়া উপজেলা সভাপতি মো. নাজিরুল ইসলাম বলেন, ‎“আগৈলঝাড়ায় গণঅধিকার পরিষদের ক্রমবর্ধমান জনসমর্থনে আতঙ্কিত হয়েই এই ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। জনগণ এসব সন্ত্রাসী কার্যক্রম প্রত্যাখ্যান করবে।”

‎

‎এসময় উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা সাংগঠনিক সম্পাদক মো. হাফিজুল ইসলাম, অর্থ সম্পাদক মো. সুমন সেরনিয়াবাত, দপ্তর সম্পাদক মো. ইমাম বেপারী, প্রচার সম্পাদক মো. মেহেদী, গৈলা ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক মো. কাওছারসহ স্থানীয় নেতাকর্মীরা।

‎

‎বোমা বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। নেতৃবৃন্দ প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার এবং নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network