1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পতিত সরকারের দোসররা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় : মজিবর রহমান সরোয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
মা হারানো এতিম শিশু সাফওয়ান ও তাসফিয়ার পাশে ইউএনও মিলটন পাল বরিশালে নির্যাতনের পর স্ত্রীকে হত্যা, সোহেলের ফাঁসির দাবিতে বিক্ষোভ সাতদিন ধরে বিদ্যুৎহীন মসজিদ, তীব্র গরমে দুর্ভোগে মুসল্লিরা বরিশালে নির্মল বায়ু দিবস পালন : নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারের দাবি ঢাকা উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে ভোটার হলেন নাসীরুদ্দীন পাটওয়ারী স্পর্শিয়া এবার ‘লালপরী’ পরকীয়ার জেরে স্বামীকে বিষ খাইয়ে হত্যা, স্ত্রী আটক ভোলায় অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬টি ড্রেজার ও বাল্কহেড জব্দ, আটক ৪০ জ্বালানি সংকট বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতির ফসল বিমানে সহযাত্রীকে মারধর ও গালাগাল: উগ্র যাত্রীকে ডাক্ট টেপে বাঁধলেন সহযাত্রীরা

পতিত সরকারের দোসররা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় : মজিবর রহমান সরোয়ার

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার বলেন, পতিত সরকার আজ ভারতে পলায়নরত অবস্থায় রয়েছে, তবে তাদের দোসররা বাংলাদেশে রয়েছে। যারা বাংলাদেশের স্থিতিশীলতা ও শান্তি নষ্ট করতে চায়। তারা জানে, তফশিল ঘোষণার পরে দেশ শান্তিপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে, নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হবে। কিন্তু দেশে যাতে শান্তিপূর্ণ ভোট না হতে পারে, সেজন্য বিভিন্ন জায়গায় আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় মানুষ মারা হচ্ছে।  এসব রোধে আমাদের নেতাকর্মীদের সজাগ থাকার জন্য বলেছি।  কারণ সংগ্রামেও বিএনপি, আগামী দিনের ভোটেও বিএনপি।

 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির উপর গুলি বর্ষণের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশে অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার এসব কথা বলেন।

 

হাদির ওপর যে গুলির ঘটনা ঘটেছে সেটি নাশকতার অংশ হিসেবে দাবি করে এসময় তিনি বলেন, হাদির উপর যারা গুলি বর্ষণ করেছে আর যারা নাশকতা তৈরি করছে তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে।  প্রার্থী হিসেবে আমি আতঙ্কিত নই, কিন্তু এগুলো মোকাবিলা করেই এগোতে হবে।

 

শনিবার (১৩) ডিসেম্বর দুপুরে বরিশাল নগরের অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয় থেকে সমাবেশের পর মিছিল বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network