1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির ওপর হামলার প্রতিবাদে বরিশাল নগরীতে মশাল মিছিল বের করেছেন শিক্ষার্থীরা।

 

এসময় হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে তারা।

 

শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে একটি মিছিল নিয়ে নথুল্লাবাদ হয়ে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথায় শেষ করে।

 

পরে সেখানে হাতেম আলী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে এক হয়ে সর্বস্তরের জুলাই যোদ্ধাদের ব্যানারে একটি মশাল মিছিল বের করে সিএনবি সড়ক প্রদক্ষিণ করে। এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও মিছিল করেছে।

 

বক্তারা বলেন, ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী এবং ইনকিলাব মঞ্চের মুখপত্র হাদির ওপর প্রকাশ্য দিবালোকে গুলি চালানো হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা এবং ঘটনার সঙ্গে সম্পৃক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network