1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ওসমান হাদিকে গুলির প্রতিবাদে গৌরনদীতে সর্বস্তরের জনতার বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

ওসমান হাদিকে গুলির প্রতিবাদে গৌরনদীতে সর্বস্তরের জনতার বিক্ষোভ

  • আপডেট সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি আমাদের বরিশালের সন্তান। যেসব সন্ত্রাসীরা শরিফ ওসমান হাদির ওপর গুলি চালিয়েছে অনতিবিলম্বে তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

শনিবার (১৩ ডিসেম্বর) বেলা এগারোটায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড উপজেলা ও পৌর বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় একথা বলেছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাবেক ছাত্রনেতা বদিউজ্জামান মিন্টু।

হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি আরও বলেছেন-শরিফ ওসমান হাদিকে যারা গুলি করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং এই ঘটনার নেপথ্যে যারা আছে তাদেরকেও দ্রুত শনাক্ত করতে হবে।

অপরদিকে একইদিন বিকেলে গৌরনদীর সর্বস্তরের জনতার ব্যানারে শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ডে প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও শরিফ ওসমান হাদির ওপর গুলি বর্ষণের প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত বিচারের দাবিতে শুক্রবার দিবাগত রাতে বরিশাল নগরীতে মশাল মিছিল করেছে বিএম কলেজের শিক্ষার্থীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network