1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নির্বাচন নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা বরিশাল জেলা প্রশাসনের - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

নির্বাচন নিয়ে কঠোর অবস্থানের ঘোষণা বরিশাল জেলা প্রশাসনের

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা রবিবার জেলা প্রশাসনের সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. খায়রুল কবির সুমন আগামী নির্বাচনকে সুষ্ঠু, সফল ও গ্রহণযোগ্য করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে সর্বদা নিয়োজিত থাকার পরামর্শ দিয়েছেন।

 

 

নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে নাশকতা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার ওপরও গুরুত্বারোপ কেরন তিনি। বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিতে আনসার ব্যাটালিয়ন ও গ্রাম পুলিশ মোতায়েন করে রাতে নিয়মিত টহল যোগদানের নির্দেশ দেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন, নির্বাচনের তফশিল ঘোষণার সাথে সাথে পোস্টার-ব্যানারগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেয়া হয়েছে। যারা এখনো নির্বাচনি পোস্টার-ব্যানার ও বিলবোর্ড নামায়নি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনকে বিঘ্নিত করতে কেউ এআই প্রযুক্তি বা ডিপফেক ব্যবহার করে গুজব ছড়ালে তাকে আইসিটি মামলায় সাজা প্রদান করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

 

জেলা প্রশাসক বলেন, প্রত্যেকটা ভোটকেন্দ্রে আগুন নির্বাপক যন্ত্র রাখতে হবে যেন কোনো অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

 

এছাড়া সব ভোট কেন্দ্রকে সিসি ক্যামেরার আওতাধীন রাখতে হবে। জেলা ম্যাজিস্ট্রেট মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো: মাসুম বিল্লাহ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network