1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুক্তিযোদ্ধাদের ত্যাগ ভোলার নয়-উজিরপুরে মানবিক  ইউএনও আলী সুজা  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মুক্তিযোদ্ধাদের ত্যাগ ভোলার নয়-উজিরপুরে মানবিক  ইউএনও আলী সুজা 

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ মুক্তিযোদ্ধারের ত্যাগ ভোলার নয়। দেশের জন্য যারা প্রান দিয়েছে তাদের সন্মান সবার উর্ধ্বে। মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিকরা লেখনীতে অগ্রনী ভূমিকা করেছিলোবরিশাল জেলার উজিরপুর উপজেলায় শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় এসব কথা বলেন মানবতার ফেরিওয়ালা ও সাধারণ জনগণের আস্থায় শীর্ষে থাকা, চৌকস ও দক্ষ উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
১৪ ডিসেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা’র সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি মহেশ্বর মন্ডল,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হাওলাদার। উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল হাওলাদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির মাওলানা আব্দুল খালেক, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা মোঃ শাহে আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ রিয়াদ খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ভারপ্রাপ্ত মোঃ নুর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ এ বি এম জাহিদ হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি,উজিরপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ এমদাদুল কাশেম সেন্টু,সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ। এছাড়াও উপস্থিত ছিলেন সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন  সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা আরো বলেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিকরা লেখনীর মাধ্যমে অগ্রনী ভূমিকা পালন করেছেন। মুক্তিযোদ্ধাদের ত্যাগ তা ভোলার নয়। কোন কিছুর বিনিময়ে সে ঋন  শোধ করা সম্ভব নয়। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network