1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর মডেল থানার জমি দখল করে মাছের ঘের নির্মান নিষিদ্ধ সংগঠনের দুই নেতার! - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুর মডেল থানার জমি দখল করে মাছের ঘের নির্মান নিষিদ্ধ সংগঠনের দুই নেতার!

  • আপডেট সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের উজিরপুরে নিষিদ্ধ সংগঠন আওয়ামী শ্রমিকলীগের উজিরপুর পৌরসভার সহসভাপতি সেলিম রাড়ী প্রকাশ্যে উজিরপুর মডেল থানার সরকারি জমি দখল করে মাটি কেটে মাছের ঘের নির্মাণ করছেন।

 

স্থানীয়দের অভিযোগ, প্রশাসন দীর্ঘদিন ধরে নীরবতা অবলম্বন করছে, যা ফলে দখলবাজিকে উৎসাহ দিচ্ছে।

 

 

নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় জানান, “নিষিদ্ধ সংগঠনের নেতা সরকারি জমি কেটে নিজের স্বার্থসিদ্ধি করছেন, আর প্রশাসন কোন ব্যবস্থা নেননি ।

 

 

নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগ নেতা সেলিম রাড়ী শুধু মাত্র শ্রমিকলীগ নেতা নয়, তিনি কারিকর বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতির দায়িত্বও পালন করছেন। শ্রমিক লীগ নেতা হয়ে বর্তমানে প্রভাবশালী রাজনৈতিক নেতার ছাত্র ছায় ও স্বঘোষিত সাংবাদিক নেতার নিকট আত্মীয় হওয়ার ফলে খোদ উজিরপুর মডেল থানার জমি দখল করে মাটি কেটে নির্মাণ করেছেন বলে স্থানীয়রা জানান।

 

 

 

স্থানীয়রা আরো চাঞ্চল্যকর তথ্য দিয়ে বলেন —তার ছেলে, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহসভাপতি , বর্তমানে নিজেকে ‘সমন্বয়ক’ পরিচয়ে দিয়ে দখলবাজিসহ মাছের ঘের নির্মাণে সরাসরি অংশ নিচ্ছেন। নিষিদ্ধ নেতাদের এমন প্রকাশ্য লুটপাট এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।

 

 

 

এ বিষয়ে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল জান, বিষয়টি আমি আপনাদের মাধ্যমে শুনেছি, জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

উজির মডেল থানার অফিসার ইনচার্জ, মোঃ রকিবুল ইসলাম বলেন , মাটি কাটার বিষয়টি শুনেছি এবং অভিযুক্ত ব্যক্তিকে ডেকে আনা হয়েছে, তিনি নিজ খরচে মাটি ভরাট করে দিবে।

 

 

 

এ বিষয়ে আওয়ামী শ্রমিক লীগের উজিরপুর পৌরসভার সহসভাপতি সেলিম রাড়ী কে মোবাইল ফোনে চেষ্টা করলে তার ব্যবহারিত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network