1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বাড়ছে ‘হানিট্র্যাপ’ নামে ভয়ানক প্রতারণা! সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বাড়ছে ‘হানিট্র্যাপ’ নামে ভয়ানক প্রতারণা! সর্বস্ব হারাচ্ছেন ভুক্তভোগীরা

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যম যেন এখন অপরাধীদের অভয়ারণ্য। অনলাইনের লেয়ারে লেয়ারে বিছানো রয়েছে অপরাধের ভয়ংকর জাল। এসব কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে, কতিপয় পুলিশ, নামধারী সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের উঠতি নেতাদের নাম। এদের প্রতারণার শিকার হয়ে প্রতিনিয়ত ঘটছে নগদ অর্থ ও মালামাল লুটের ঘটনা।

 

 

 

চলতি বছরের গত ২১ অক্টোবর ‘হানিট্র্যাপ’ চক্রের শিকার হয়ে বরিশাল শহরের সাগরদী এলাকার জনৈক যুবক খুইয়েছেন নগদ অর্থ ও মালামাল। পরবর্তীতে বাদী হয়ে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেছেন। সেই মামলার বিবরণে উঠে আসে এই গ্রুপের ভয়ানক প্রতারণার চিত্র। পুলিশ এই মামলার ১২ আসামির মধ্যে দুই তরুণ-তরুণী পাখি আক্তার নিশি এবং ভুয়া সাংবাদিক রিমনকে গ্রেফতার করেছে।

 

 

 

ভুক্তভোগী ওই যুবক জানান, তার সঙ্গে পাখি আক্তার নিশির ফেসবুকের একটি গ্রুপে পরিচয় হয়। পরবর্তীতে মোবাইল নম্বর বিনিময়ের একপর্যায়ে তরুণী তাকে শহরের একটি নিরাপদ স্থানে একা দেখা করার প্রস্তাব দেন। সেখান থেকেই নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় ঈদগাহ লেনের একটি বাসায় নিয়ে যান নিশি। সেখানে নিয়ে অবৈধ সম্পর্কের অভিযোগ তুলে তাকে জিম্মি করে ফেলে তরুণীর পুরুষ সঙ্গীরা।

 

 

 

তিনি আরও জানান, ‘তাদের মধ্যকার দুজন রিশাদ এবং সাজিদ নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। এতে ওই যুবক কিছুটা ভীতিগ্রস্ত হয়ে পড়লে তার কাছ থেকে নগদ ৫৩ হাজার টাকাসহ মোবাইল ও একটি স্বর্ণের চেইন নিয়ে যাওয়া হয়।

 

 

 

 

অন্যদিকে গত ২ ডিসেম্বর শহরের ভাটার খাল এলাকার জেলা পরিষদের মার্কেটের ৩য় তলার একটি কক্ষে মধ্যরাতে খুন হন মোটরসাইকেল চালক বেলাল হোসেন। মামলা দায়েরের পর দুই নারীসহ মোট তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

যদিও পরিবারের দাবি নেশা ও অনৈতিক কাজে সহায়তা না করায় বেলালকে খুন হতে হয়েছে।

 

 

 

ভুক্তভোগীর স্ত্রী শাহনাজ জানান, তার স্বামী বেলাল ঘটনার দিন বাসা থেকে বের হোন। এরপর মধ্যরাতে একটি নম্বর থেকে ফোন দিয়ে জানানো হয় বেলাল সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।

 

 

 

তিনি বলেন, ‘বেলালকে নেশা ও অনৈতিক কাজ করতে বাধ্য করা হয়েছে। কিন্তু তিনি তাতে সম্মতি না দেয়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে তাকে খুন করা হয়।

 

 

 

পরিসংখ্যান বলছে গত এক বছরে হানিট্র্যাপের শিকার হয়ে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি খুইয়েছেন সর্বস্ব। তবে সম্মানহানির ভয়ে মুখ না খোলায় পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।

 

 

 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশালের সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘মানুষের কর্মহীনতা বাড়ার পাশাপাশি সচেতনতা কমে যাওয়ায় প্রতিনিয়ত ঘটছে এমন অপরাধ।

 

 

 

পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, এসব ঘটনায় অভিযান অব্যাহত রয়েছে, মামলাও হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনার পাশাপাশি এ ধরনের ঘটনা রোধে সর্তক অবস্থানে রয়েছেন তারা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network