1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে অভিনব কৌশলে ৬ লক্ষাধিক টাকার মাছ লুট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

উজিরপুরে অভিনব কৌশলে ৬ লক্ষাধিক টাকার মাছ লুট

  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় ইউনিয়নের শিবপুর গ্রামে অভিনব কৌশলে মাছ লুট করেছে প্রতিপক্ষরা বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনা এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী সুত্রে জানা যায় শিবপুর গ্রামে ব্রীজ বাংলাদেশ এনজিওর মালিক মোঃ জাকির বালী ও মাহমুদা খাতুন এর কাছ  থেকে ৪/৮/২৪ সালে ৬ বছরের জন্য ভাড়ায় চুক্তি করে জমির লীজ ও জমি ক্রয় করার জন্য জেমস প্রান্তুোষ পাড়ৈ।
এরপর জেমস প্রান্তোষ পাড়ৈর কাছ থেকে অংশীদারী চুক্তিপত্র করেন ওই এলাকার ব্যবসায়ী মেহেদী হাসান। সেখান থেকে ৫০ ভাগ শেয়ার মেহেদী হাসানের নামে চুক্তি হয়। প্রান্তোষ এর মৃত্যুর পরে তার বড় ভাই ব্রীজ বাংলাদেশ এনজিওর মাছের ঘের থেকে গত বুধবার গভীর রাতে সুরঙ্গ করে পানি নিষ্কাসন করে  মাছলুট করে তাপস পাড়ৈ,সাইফুল শেখ, আকরাম, শাহাদাতসহ গোপালগঞ্জ, কোটালীপাড়া  উপজেলার  ৩০/৩৫ জন ভাড়াটিয়া সন্ত্রাসী। প্রায় ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।
এ ব্যপারে  মেহেদী হাসান জানান ব্যবসা ও জমি ক্রয় করার জন্য প্রান্তোষ পাড়ৈ আমার কাছ থেকে প্রতারনা করে ১ কোটি ৬০ লক্ষ টাকা নিয়ে ব্রীজ বাংলাদেশ এনজিওর মালিককে দেয়।
এরপরেও আমার মালিকানা ঘের থেকে সুরঙ্গ করে পানি সেচ করে জাল ব্যবহার করে ৬ লক্ষ টাকার মাছ লুট করে নিয়ে যায়। এর প্রতিবাদ করলে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দেয় তারা।
অভিযুক্তদের পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করা হয়নি,তবে এলাকায় শালিষ মিমাংসার চেষ্টা চলছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান বিষয়টি জানা নেই,তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মাছ লুটকারীদের অচিরেই আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network