1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক তারেক গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক  ।।  স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের ঝটিকা অভিযানে ওয়ার্ড ছাত্রলীগ নেতাকে  গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত ছাত্রলীগ নেতার নাম মোঃ তারেক ইসলাম কেডিসি এলাকার বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে। তিনি ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পদে আসীন ছিলেন।
জানাগেছে,  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম কেডিসি এলাকাতে ঝটিকা অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালীন  রাত আনুমানিক ৩টা ৫০ মিনিট এর সময় ১০নং ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তারেক ইসলামকে গ্রেপ্তার করা হয়।
স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ ইনচার্জ গোলাম মোঃ নাসিম এর নেতৃত্বে এএসআই কাইয়ূম, এএসআই মাহবুব, এএসআই জামাল এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করেন।
এদিকে পুলিশ জানায়, বৈষম্যবিরোধী আন্দোলন দমাতে  সম্পৃক্ত থাকার অভিযোগে  তাকে আটক করা হয়েছে। তাকে বিএনপির অফিস ভাঙচুরসহ ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
বরিশাল কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আল মামুন উল ইসলাম  গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান,  বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন হামলা ও বিএনপির অফিস ভাংচুরসহ ৩টি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে আদালতে হাজির করা হলে বিচারক  জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network