1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি কাওসারের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি কাওসারের

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : জরুরি পাসপোর্ট করানোর জন্য রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে পথিমধ্যে রহস্যজনকভাবে নিখোঁজের দুইদিনেও সন্ধান মেলেনি কাওসার হোসেনের (২৫)।

 

দুইদিনেও কাওসারের কোনধরনের খোঁজ না পেয়ে পাগলপ্রায় তার অসহায় পরিবারের সদস্যরা। বিষয়টি সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে। রহস্যজনকভাবে নিখোঁজ কাওসার হোসেন বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের আহম্মদ আলী সরদারের ছেলে।

 

নিখোঁজ কাওসারের পারিবারিক সূত্রে জানা গেছে, জরুরিভাবে পাসপোর্ট করানোর জন্য ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়ে গত রবিবার (১৪ ডিসেম্বর) রাত থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কাওসার।

 

প্রশাসনের একটি দায়িত্বশীল সূত্রে জানা গেছে, কাওসার হোসেনের ব্যবহৃত মোবাইল লোকশনে শেষবারের মতো দেখা গেছে ঢাকার কদমতলী এলাকায় বসে তার মোবাইল ফোনটি বন্ধ করা হয়েছে।

 

গৌরনদী মডেল থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানিয়েছেন-যেহেতু ঢাকার কদমতলী এলাকা থেকে কাওসার হোসেন নিখোঁজ হয়েছে, তাই তার পরিবারের সদস্যদের সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি (ওসি তদন্ত) উল্লেখ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network