1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মানতা সম্প্রদায়ের মাঝে ইয়ুথনেট গ্লোবাল’র শীতবস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মানতা সম্প্রদায়ের মাঝে ইয়ুথনেট গ্লোবাল’র শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকায় নদীতে নৌকায় বসবাসরত জলে-ভাষা মানতা সম্প্রদায়ের প্রায় ১৭৮টি পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। শীতের তীব্রতা থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে ইয়ুথনেট গ্লোবালের উদ্যোগে এবং Abundance Of Good Inc সহযোগীতায় আজ এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। নদীকেন্দ্রিক জীবনযাপনের কারণে মানতা সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ বাসস্থানের মতো মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। শীত মৌসুমে তাদের দুর্ভোগ আরও বেড়ে যায়। এই প্রেক্ষাপটে মানতা সম্প্রদায়ের মানুষের মাঝেই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় ইয়ুথনেট গ্লোবালের সাধারণ সম্পাদক আরিফুর রহমান বলেন, “মানতা সম্প্রদায় সমাজের অন্যতম অবহেলিত জনগোষ্ঠী। নদীতে নৌকায় বসবাসের কারণে তারা নানাবিধ ঝুঁকির মধ্যে জীবনযাপন করছে।
মানবিক দায়বদ্ধতা থেকেই ইয়ুথনেট গ্লোবাল তাদের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ চলমান রয়েছে।
কর্মসূচিতে স্থানীয় স্বেচ্ছাসেবকরা উপস্থিত থেকে সহযোগিতা করেন। শীতবস্ত্র পেয়ে মানতা সম্প্রদায়ের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। উল্লেখ্য, ইয়ুথনেট গ্লোবাল দেশের বিভিন্ন প্রান্তিক ও জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network