1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে বিএনপির মিটিং-মিছিলে আওয়ামী দোসর! নিরাপত্তাহীনতায় বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরোয়ার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে বিএনপির মিটিং-মিছিলে আওয়ামী দোসর! নিরাপত্তাহীনতায় বিএনপি মনোনীত এমপি প্রার্থী সরোয়ার

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার: বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফার দুই সহোদরের কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ার।

 

এমনটাই দাবি করেছেন বিজয় দিবসে মিছিল নিয়ে আসা মাঠপর্যায়ের নেতাকর্মীরা।

 

নাম প্রকাশে অনিচ্ছুক মাঠপর্যায়ের একাধিক নেতা বলেন, স্বৈরাচার আওয়ামী শাসনামলে বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন।

আওয়ামী আমলে নেচে-গেয়ে বিসিসি নির্বাচনে সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণায় অংশ নেন তারা।

 

৫ আগস্টের পর বরিশাল শহর ছেড়ে পালিয়েছিলেন তারা। সম্প্রতি বিসিসি’র সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আমির খসরুর শেল্টারে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছে তাদের।

 

 

এদিকে জানা গেছে, মাসুদ হাসান দুলাল ও জসিম উদ্দিন  বরিশাল মহানগর বিএনপির পার্টি অফিস ভাংচুর মামলার আসামি।

অন্যদিকে ২০২৬ সালে বরিশাল সদর আসন নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মজিবর রহমান সরোয়ারের নির্বাচনী প্রচারণায়ও তাদেরকে মাঠে দেখা যাচ্ছে। যেকারণে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ধানের শীষের প্রার্থীর নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কায় রয়েছি। আমাদের দাবী,বরিশাল মহানগর বিএনপি যেন এ বিষয়ে তদন্ত করে এবং দুই সহোদর দুলাল ও জসিমের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ করে।

এদিকে বিষয়টি নিয়ে কথা হলে বিসিসি’র সাত নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য সচিব আমির খসরু বলেন, পূর্বে দুলাল ও জসিম বিএনপি করতেন। আওয়ামী সরকারের আমলে রাজনৈতিক চাপে পড়ে তারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন। বর্তমানে যদি দুলাল ও জসিমকে নিয়ে কোনো বিতর্ক তৈরি হয় তাহলে তাদেরকে বিএনপির মিটিং মিছিলে ডাকা হবে না।

 অন্যদিকে বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন শিকদার বলেন, বিএনপির মিটিংয়-মিছিলে আওয়ামী দোসরদের উপস্থিতি, এটা তো বড় চিন্তার বিষয়! যদি বিএনপির মিটিং-মিছিলে আওয়ামী দোসরদের উপস্থিতি পাওয়া যায়, অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network