1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দেহেরগতি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে দেহেরগতি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ প্রতিবেদক : মহান বিজয় দিবস–২০২৫ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন দেহেরগতি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে ফুটবল প্রীতি ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১৭ ডিসেম্বর বুধবার বিকেল ৩টায় বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের বাহেরচর ক্ষুদ্রকাঠি কাজল খান মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ আজিজুর রহমান অলিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাবুগঞ্জ উপজেলা শাখার আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা আব্দুস সালাম মাঝি এবং বরিশাল জেলা ছাত্রশিবিরের সভাপতি মুহাম্মদ আকবর হোসেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সৈয়দ আলী হোসেন, দেহেরগতি ইউনিয়ন জামায়েত ইসলামীর আমীর মাওলানা এরশাদ হোসাইন, কেদারপুর সভাপতি মাওলানা মোঃ রুহুল আমিন, বাবুগঞ্জ উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ সৌরভ সরদার, জেলা প্রচার সম্পাদক মোঃ শাহাদাত হোসেন,
প্রীতি ফুটবল ম্যাচে কেদারপুর ইউনিয়ন একাদশ ও দেহেরগতি ইউনিয়ন একাদশ—এই দুটি দল অংশগ্রহণ করে। ম্যাচটির ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন মো. হারুন অর রশিদ।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২–১ গোলে কেদারপুর একাদশকে পরাজিত করে দেহেরগতি ইউনিয়ন একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network