1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ ৩ জন গুরুতর আহত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলা: নারীসহ ৩ জন গুরুতর আহত

  • আপডেট সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক  ঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জমিতে গরু বাঁধাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল ওই গ্রামের বাসিন্দা মো. সানাউল হাওলাদার ও তার পিতা আব্দুল মালেক হাওলাদারের সঙ্গে প্রতিবেশী জুবায়ের, রোমান, জহিরুল ও রাশেদের জমিতে গরু বাঁধা নিয়ে কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে অভিযুক্তরা অকথ্য ও অশ্লীল ভাষায় গালাগালি করতে থাকলে সানাউল ও তার পিতা এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও ধারালো চাপাতি নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় সানাউল হাওলাদার ও আব্দুল মালেক হাওলাদার গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
এ সময় সানাউলের স্ত্রী মৌসুমি তাদের রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং সবাই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আহত সানাউল হাওলাদার অভিযোগ করে বলেন, আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বাবুগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে থানা পুলিশের একটি সূত্র জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার পর থেকে চরহোগলপাতিয়া গ্রামে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে।
এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network