1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে র‍্যাবের অভিযানে স্বর্ণ লুটের মূলহোতা গ্রেপ্তার

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শয়তানের নিঃশ্বাস ব্যবহার করে স্বর্ণ লুটের ঘটনার মূলহোতা নাসির গাজীকে (৩৭) গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮-এর সদস্যরা।

 

বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাতে বরিশাল র‍্যাব-৮-এর সদর দপ্তর থেকে প্রেরিত ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে।

 

 

গ্রেপ্তারকৃত নাসির গাজী পটুয়াখালীর শ্রীরামপুর গ্রামের রহিম গাজীর ছেলে।

 

র‍্যাব-৮-এর সদর কোম্পানি ও সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের সদস্যরা বুধবার বিশেষ অভিযান চালিয়ে পটুয়াখালীর শ্রীরামপুর বাজার থেকে স্বর্ণ লুটের মূলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করেন।

 

মামলার বিবরণে জানা গেছে, গত ১০ সেপ্টেম্বর সকাল ছয়টার দিকে ভিকটিম তাহমিনা ডেইজি সকালে হাঁটতে বের হলে বরিশাল কোতোয়ালি থানার ২৪ নম্বর ওয়ার্ডস্থ পুরাতন কালভার্ট সংলগ্ন রাস্তায় অজ্ঞাতনামা দুইজন অভিযুক্ত ভিকটিমকে ‘মা’ ডেকে সাহায্যের কথা বলে কৌশলে শয়তানের নিঃশ্বাস খ্যাত চেতনানাশক পাউডার ব্যবহার করে হিপনোটাইজ করে।

 

 

সূত্রে আরও জানা যায়, ভিকটিম হিপনোটাইজড অবস্থায় বাসায় ফিরে রক্ষিত ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ৪৫ হাজার টাকা বের করে বাসার বাইরে থাকা অভিযুক্তদের হাতে তুলে দেন।

 

 

এ ঘটনায় ভিকটিমের ছেলে বাদী হয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তারকৃত অভিযুক্তের নেতৃত্বে উক্ত ঘটনা সংঘটিত হয়েছে মর্মে নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তারের জন্য বরিশাল র‍্যাব-৮-এর অধিনায়কের বরাবর একটি আবেদন করেন।

 

 

তারই পরিপ্রেক্ষিতে র‍্যাব-৮-এর চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে স্বর্ণ লুটের মূলহোতা নাসির গাজীকে গ্রেপ্তার করে।

 

 

গ্রেপ্তারকৃত নাসির গাজীকে পটুয়াখালী সদর থানায় সোপর্দ করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network