1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্থবিরতা কাটছে বরিশাল বিএনপিতে - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

স্থবিরতা কাটছে বরিশাল বিএনপিতে

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : স্থগিতাদেশ প্রত্যাহারের পর বরিশাল বিএনপির সাংগঠনিক তৎপরতা বেড়েছে। দলটির শীর্ষস্থানীয় অনেক নেতা শাস্তির আওতায় থাকায়, স্থবির হয়ে পড়েছিল তাদের অনুসারীদের সাংগঠনিক কার্যক্রম। নানা কারণে স্থগিতাদেশ থাকাকালীন, চরম দুশ্চিন্তায় দিন কাটাতে হয়েছে তাদের।

 

 

 

সিনিয়র নেতারা বলছেন, নীতি-আদর্শের সাথে পথ চলতে। আর প্রত্যাহার হওয়ারা বলছেন, সংকট কাটিয়ে দলের প্রার্থীকে বিজয়ী করাই তাদের প্রধান লক্ষ্য।

 

 

 

 

২২ নভেম্বর এক সাথে বরিশাল জেলা ও মহানগরে বিএনপির মূলদল এবং অঙ্গ সংগঠনের অন্তত ১০ নেতার দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ার পর দলীয় কর্মসূচি গুলো এখন আগের তুলনায় বেশী প্রাণবন্ত। নেতাদের সাংগঠনিক কার্যক্রমে দেখা গেছে সক্রিয়তা। দলকে জয়ী করাই এখন তাদের লক্ষ্য।

 

 

 

 

যাদের স্থগিতাদেশ প্রত্যাহার হয়নি তাদের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানান দল মনোনীত বরিশাল -৫ আসনের প্রার্থী।

 

 

 

অন্যদিকে, জেলা নেতারা বলেন, প্রত্যাহার হওয়া নেতারা আগামীতে সততার সাথে রাজনীতি করলে দলের মঙ্গল। স্থগিতাদেশ তুলে নেয়ায় অনুসারীদের মধ্যে আগ্রহ ও চাঞ্চল্যতাও ফিরেছে।

 

 

 

দমে না গিয়ে বরং নতুন প্রত্যয়ে সবাই রাজনীতিতে সততা ও সফলতার সাথে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা অনুসারীদের।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network