1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ‘ছিনতাই’ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে চালককে হত্যা করে অটোরিকশা ‘ছিনতাই’

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

 

উপজেলা প্রতিনিধি, বাকেরগঞ্জ (বরিশাল): বরিশালের বাকেরগঞ্জে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে অটোরিকশা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে। যদি নিহতের পরিবারের দাবি জমি সংক্রান্ত বিরোদের জের ধরে তার ছেলেকে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালের দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল এলাকায় মহাসড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাকেরগঞ্জ ওসি খন্দকার কে এম সোহেল রানা।

নিহত সাকিব হাওলাদার (১৮) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারের ছেলে।

নিহতের চাচা মুসা হাওলাদার বলেন, বুধবার বিকেলে সাকিব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়ি ফেরেনি। সর্বশেষ রাত ৭.২৮ টাশ মোবাইল ফোনে সাকিবের সাথে তার মায়ের কথা হয়। অনেক খোঁজাখুঁজি করে ওই রাতেই তারা বিষয়টি দুমকি থানা পুলিশকে অবহিত করে। পরে ব্হস্পতিবার সকালে তিনি একজনের ফেসবুক লাইভে দেখে নিশ্চিত হন লাশটি নিহত সাকিবের। পরে তিনি নিয়তের পরিবারবর্গকে নিয়ে বাকেরগঞ্জে এসে বাসটি সাকিবের বলে শনাক্ত করেন।

নিহত সাকিবের পিতা জসিম হাওলাদার জানান, তার চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ইতিপূর্বে সেই বিরোধের জের ধরে তার বৃদ্ধ মাতাকেও কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা। তার ধারণা, জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই তার একমাত্র পুত্র সাকিবকে হত্যা করে অটোরিকসা ছিনতাইয়ের নাটক সাজিয়েছে। কেউ অটোরিকশা ছিনতাই করলে তার পুত্রের দুই হাত ও এক পা ভেঙে দিয়ে হত্যা করতোনা। তিনি তার পুত্রের হত্যাকারীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান।

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ খন্দকার কেএম সোহেল রানা বলেন, সাকিবের দুই হাত ও এক পা ভাঙা। ধারণা করছি অজ্ঞাত ব্যক্তিরা শাকিলের অটোরিকশাটি ভাড়া করে নিয়ে গিয়ে তাকে হত্যা করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে গেছে।

ময়নাতদন্তের জন্য লাশটি বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network