1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে সড়কের পাশে পড়ে ছিল যুবকের রক্তাক্ত মরদেহ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে সড়কের পাশ থেকে সাকিব হাওলাদার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

 

নিহত সাকিব হাওলাদার পটুয়াখালীর দুমকীতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের চরবয়রা গ্রামের জসিম হাওলাদারে ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক।

 

 

 

বাকেরগঞ্জ থানার ওসি কে এম সোহেল রানা বলেন, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

দুমকীর থানার ওসি সেলিম মাহমুদ বলেন, আমরা রাতেই নিখোঁজ সংবাদ পেয়ে সাকিবের মোবাইল লোকেশন ট্র্যাকিং করেছি। রাত ৮টার দিকে পটুয়াখালী দেখা গেছে তবে এরপর থেকে মোবাইল বন্ধ পাওয়া যায়।

তিনি আরও বলেন, সকালে সাকিবের মা-বাবা থানায় আসছিল সাধারণ ডায়েরি করার। এর মধ্যে খবর আসে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ উপজেলার কাঠেরপুল সংলগ্ন এলাকার রাস্তার পাশ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা বাকেরগঞ্জ থানার সঙ্গে যোগাযোগ রাখছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network