1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
গৌরনদীতে দিনে-দুপুরে প্রবাসীর বসতঘর থেকে মালামাল লুট - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

গৌরনদীতে দিনে-দুপুরে প্রবাসীর বসতঘর থেকে মালামাল লুট

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দিনে-দুপুরে প্রবাসীর বসতঘরের দরজা ও আলমিরা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

 

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বরিশালের গৌরনদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবর্ধন বালিয়াপাড়া এলাকার লন্ডন প্রবাসী নেয়ামুল ইসলাম রিয়াদের বাসায়।

 

প্রবাসীর মা রাজিয়া বেগম জানিয়েছেন-দুপুর ১২ টার দিকে বসতঘরের দরজায় তালা দিয়ে তিনি পাশের বাড়িতে যান। প্রায় ঘন্টাখানেক পর বাসায় ফিরে তিনি দেখতে পান বসতঘরের দরজা এবং আলমিরা ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা ও দেড় ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরচক্র।

 

বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন-বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network