1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু'র সাথে নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির শুভেচ্ছা বিনিময় - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বিএনপির প্রার্থী সরফুদ্দিন সান্টু’র সাথে নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির শুভেচ্ছা বিনিময়

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল-২ আসন উজিরপুর-বানারীপাড়া বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র সাথে উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত আংশিক কমিটির শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
১৯ ডিসেম্বর বিকেলে উজিরপুর উপজেলার গুঠিয়ায় সংসদ সদস্য প্রার্থীর ভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা যুবদলের নবনির্বাচিত কমিটির সভাপতি আফম সামসুদ্দোহা আজাদ,সিনিয়র সহ-সভাপতি এসএম কাইউম,সাধারণ সম্পাদক মো.মনির হোসেন মল্লিক,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহাগ,যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.ফজলুল হক বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মোঃ রিয়াজ সিকদার।
উপস্থিত ছিলো উপজেলা যুবদলের একাধিক নেতাকর্মী। নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটির পক্ষ থেকে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ফুলের শুভেচ্ছা জানানো হয়।
এসময় বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু,বিএনপির হাতকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এবং আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে যুবদলের নেতাকর্মীরা অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করে তিনি  সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
এছাড়া বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টু নবনির্বাচিত উজিরপুর উপজেলা যুবদলের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network