1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদির মৃত্যু : বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হাদির মৃত্যু : বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : শরীফ ওসমান হাদির মৃত্যুতে বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা।

 

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টা থেকে রাত পৌনে ১২টা পর্যন্ত বরিশাল নগরের চৌমাথা এলাকায় এ অবরোধ চলে।

 

অবরোধের কারণে রাজধানী ঢাকার সঙ্গে পর্যটনকেন্দ্র কুয়াকাটা ও পায়রা বন্দরসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাসড়কের দুই পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

 

এ সময় বিক্ষোভকারীরা ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন। রাত পৌনে ১২টার দিকে অবরোধ তুলে নিয়ে কর্মসূচি শেষ করেন তারা।

 

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম বলেন, ‘বর্তমানে পরিস্থিতি শান্ত। বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network