1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে কালভার্টের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় মানুষের যাতায়াত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাকেরগঞ্জে কালভার্টের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোয় মানুষের যাতায়াত

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের পূর্ব বাদলপাড়া ও দক্ষিণ কাটাদিয়া দুই গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া পোয়ারি বাড়ি খালের ওপর সরকারি অর্থায়নে নির্মিত কালভার্ট থাকলেও দু’পাশে নেই সংযোগ সড়ক। ফলে কালভার্টটি বছরের পর বছর অব্যবহৃত পড়ে আছে, আর এখন দুই গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে কালভার্টের ওপর নির্মিত ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০৫ সালে এলজিইডির আওতায় খালের ওপর কালভার্টটি নির্মাণ করা হয়। কয়েক বছর যেতে না যেতেই কালভার্টের দুই পাশে সংযোগ সড়ক খালের জোয়ারের পানিতে ভেঙে যায়। এরপর থেকে প্রায় ২০ বছর পার হলেও কালভার্টের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করেনি কর্তৃপক্ষ।

স্থানীয়রা চলাচলের জন্য কালভার্টের ওপর বাঁশের সাঁকো নির্মাণ করেন। এখন নিরুপায় হয়ে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে।

বাদলপাড়া গ্রামের বাসিন্দা রফিক বলেন, কালভার্ট বানাইছে ঠিকই, কিন্তু রাস্তা না থাকায় কোনো কাজে আসছে না। বর্ষাকালে বাঁশের সাঁকো ভিজে পিচ্ছিল হয়ে যায়, তখন চলাচল খুবই বিপজ্জনক। এই নড়বড়ে সাঁকো দিয়ে পড়ে গিয়ে এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছে। এই অবস্থায় ২০ বছর পার হলেও এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো নজর নেই।

স্থানীয় নারী রেহেনা বেগম জানান, ছোট ছোট ছেলেমেয়েরা জীবনের ঝুঁকি নিয়েই স্কুলে যায় সাঁকো পার হয়ে। অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে হাসপাতালে নিতে গেলে চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে দুর্ঘটনাও ঘটে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ গ্রামবাসীর। দ্রুত কালভার্টের দু’পাশে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

চরামদ্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন খোকন জানান, বিষয়টি একাধিকবার এলজিইডি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা এখন পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি। উপজেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মো. হাসনাইন আহমেদ জানান, কালভার্টের সংযোগ সড়ক নেই বিষয়টি ইতোমধ্যে জেনেছি। সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network