1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে ওসমান হাদি হত্যার প্রতিবাদে গণধিকার পরিষদের বিক্ষোভ

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনসমূহ।
বুধবার (১৯ ডিসেম্বর) বিকেল ৪টায় বাবুগঞ্জ উপজেলার বরিশাল–ঢাকা মহাসড়কের রামপট্টি  এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে গণধিকার পরিষদের উপজেলা শাখা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিক্ষোভ কর্মসূচি চলাকালে বরিশাল–ঢাকা মহাসড়কের উভয় পাশে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
বিক্ষোভ কালে নেতাকর্মীরা ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড স্বাধীন মতপ্রকাশ ও গণতান্ত্রিক আন্দোলনের ওপর সরাসরি হামলা। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
এ সময় বিভিন্ন স্লোগান ও বক্তব্যের মাধ্যমে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানানো হয় এবং সারাদেশে এর প্রতিবাদ জোরদার করার আহ্বান জানানো হয়।
বরিশাল জেলা গণঅধিকার পরিষদের সহ সভাপতি রানা আহমেদ, বরিশাল জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক হাওলাদার, জেলা যুব অধিকার পরিষদ এর সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন হাওলাদার।
বাবুগঞ্জ উপজেলা যুব অধিকার পরিষদের নেতা মো. জাহিদুল ইসলাম রিয়াদ, মোঃ ইয়াসিন আরাফাত।
 ছাত্র অধিকার পরিষদ বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. নয়ন ফকির, সাধারণ সম্পাদক কে. এম. আলামিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network