1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
হাদির বসতভিটায় মানুষের ভিড়, শ্বশুরবাড়িতেও চলছে মাতম - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

হাদির বসতভিটায় মানুষের ভিড়, শ্বশুরবাড়িতেও চলছে মাতম

  • আপডেট সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শরিফ ওসমান হাদি দীর্ঘ সাত দিনের চিকিৎসার পর বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুতে ঝালকাঠির নলছিটি উপজেলার গ্রামের বাড়ি শূন্য হয়ে গেছে। হাদির শূন্য বসতভিটায় চেনা-অচেনা মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা শেষবারের মতো তাকে দেখতে আসছেন এবং শোকের মাতম চলছে হাদির শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও।

 

হাদির উপর হামলা ঘটে ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের সময়। চলন্ত মোটরসাইকেল থেকে হাদির মাথায় গুলি করা হয়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের পর ঢাকার এভারকেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সরকারী ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

১৯৯৩ সালে নলছিটি পৌরসভার খাসমহল এলাকার টিনশেড ঘরে জন্মগ্রহণ করা হাদি ছিল বাবা মাওলানা আবদুল হাদি ও মা তাসলিমা হাদির ছয় সন্তানের মধ্যে সবার ছোট। তিনি নিম্নমধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠেন। বর্তমান তার ঘরটি এখন শুধু ছবি দিয়ে শূন্যতা স্মরণ করাচ্ছে।

 

শৈশব থেকেই হাদি ছিলেন প্রতিবাদের একক কণ্ঠস্বর। নেছারাবাদ এন এস কামিল মাদ্রাসা থেকে দাখিল ও আলিম শেষ করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাডেমির পাঠ সম্পন্ন করেন। গ্রামের মানুষ ও স্বজনদের কাছে হাদি কেবল একটি নাম নয়; ২০১৩ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে তার নেতৃত্ব ও কর্মকাণ্ডের কারণে তিনি প্রতিষ্ঠানের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হতেন।

 

 

হাদির মৃত্যুর সংবাদে গ্রামের মানুষ মানতে পারছেন না। কেউ অঝোরে কাঁদছেন, কেউ কাঁদছেন গুমরে গুমরে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল থেকেই তার শূন্য বসতভিটায় মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। বাড়িতে থাকা হাদির বোনকে সান্ত্বনা দেওয়ার ভাষা পাচ্ছেন না আগতরা।

 

 

লোকজন হাদির স্মৃতিচারণ করছেন এবং হত্যার বিচারের দাবি তুলছেন। পরিবারের পক্ষ থেকে জানা গেছে, হাদির শেষ ইচ্ছে ছিল তাকে বাবার কবরের পাশে সমাহিত করা হোক। তবে সমাহিত সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network