1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
রহমতপুরে অবহেলায় নষ্ট হচ্ছে যাত্রী ছাউনি, ডাস্টবিনে পরিণত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

রহমতপুরে অবহেলায় নষ্ট হচ্ছে যাত্রী ছাউনি, ডাস্টবিনে পরিণত

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নে ঢাকা–বরিশাল মহাসড়কের পাশে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ যাত্রী ছাউনি দীর্ঘদিন ধরে চরম অবহেলায় পড়ে আছে। লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই যাত্রী ছাউনিটি বর্তমানে এলাকাবাসীর জন্য আশ্রয়স্থল না হয়ে ডাস্টবিনে পরিণত হয়েছে।

সরেজমিনে দেখা যায়, যাত্রী ছাউনিটির সামনে ময়লা-আবর্জনা ফেলে পরিবেশ নষ্ট করা হচ্ছে। বাস কাউন্টার সংলগ্ন এই স্থাপনাটি রক্ষণাবেক্ষণের অভাবে ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। যাত্রীদের বসার উপযোগী কোনো পরিবেশ না থাকায় ভোগান্তিতে পড়ছেন পথচারী ও যাত্রীরা।

এলাকাবাসীর অভিযোগ, এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা থাকা সত্ত্বেও এখন পর্যন্ত সংশ্লিষ্ট বাস কাউন্টার কিংবা স্থানীয়দের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যাত্রী ছাউনিটি স্বাভাবিক ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে।

এ বিষয়ে সচেতন মহল মনে করেন, দ্রুত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কার কাজ করা হলে যাত্রী ছাউনিটি আবারও যাত্রীদের বসার উপযোগী করা সম্ভব। তাই এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network