1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চরকাউয়ায় দোয়া মাহফিল - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে চরকাউয়ায় দোয়া মাহফিল

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলা ৬নং চরকাউয়া ইউনিয়নের যুব বিভাগের উদ্যোগে শহীদ শরীফ ওসমান হাদি-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

 

অনুষ্ঠানটি এশার নামাজের পরে অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, নির্বাহী পরিষদ সদস্য ও বরিশাল সদর–৫ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, যিনি নিজে মোনাজাত পরিচালনা করেন।

 

 

বিশেষ অতিথি ছিলেন বরিশাল মহানগরীর শুরা ও কর্মপরিষদ সদস্য শামীম কবির, শুরা সদস্য ও বরিশাল সদর উপজেলা নায়েবে আমির মাওলানা ইসমাইল হোসেন নেছারী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সভাপতি আমিনুল ইসলাম এবং কোতোয়ালি উত্তর থানার রাজনৈতিক সেক্রেটারি সৈয়দ মো. মহাব্বাতুল্লাহ মাহেত।

 

 

স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চরকাউয়া ইউনিয়ন সভাপতি হাফেজ মুস্তাইন বিল্লাহ আলীম, যুব বিভাগের সহ-সভাপতি তৌহিদুল ইসলাম সুজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি রাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালিত হয়।

 

 

প্রধান অতিথির বক্তব্যে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, “শরীফ ওসমান হাদির কথাগুলো আজও আমাদের কানে বাজে। তিনি বলতেন,আমি মারা গেলে আমার সন্তান লড়াই করবে, সে মারা গেলে তার সন্তান লড়াই চালিয়ে যাবে। আমাদের দাবিয়ে রাখা যাবে না। ৫০ বছর বেঁচে থেকেও যদি দেশের জন্য কিছু না করা যায়, তাহলে সে জীবন অর্থহীন। দেশের জন্য ৫ বছর বাঁচলে মানুষ তাকে শতাব্দী ধরে স্মরণ করবে।

 

 

তিনি আরও বলেন,”ওসমান হাদি শুধু বরিশালের নয়, সারা বাংলাদেশের গর্ব। দুর্বৃত্তরা এক ওসমান হাদিকে হত্যা করেছে, কিন্তু আদর্শের মৃত্যু হয়নি; বরং লাখো হাদির জন্ম দিয়েছে। আমরা সবাই একসাথে লড়াই করব এবং এই দেশে আর কোনো স্বৈরাচারীর জন্ম হতে দেব না।”অনুষ্ঠানে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত এবং শহীদি মর্যাদা কামনা করে দোয়া করা হয়। এছাড়াও জুলাই শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network