1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন হাওলাদার সম্পাদক মিজান ফকির - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বানারীপাড়ায় যুবদলের সভাপতি সুমন হাওলাদার সম্পাদক মিজান ফকির

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
রাহাদ সুমন, বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় মোঃ ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদারকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান মিজান ফকিরকে সাধারণ সম্পাদক করে উপজেলা যুবদলের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন অনুমোদিত উপজেলা যুবদলের এ কমিটি সংগঠনের কেন্দ্রীয় সহ দপ্তর সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে ঘোষণা করা হয়। এতে আগামী ত্রিশ কার্য দিবসের মধ্য উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।
নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটির অন্যরা হলেন জ্যেষ্ঠ সহ-সভাপতি মোঃ সোহরাব হোসেন তালুকদার, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন তালুকদার ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান লিটন।
এদিকে নবগঠিত বানারীপাড়া উপজেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির নেতৃবৃন্দকে  বিএনপিসহ বানারীপাড়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network