1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ মামলা করলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রী

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নেত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

 

এ ঘটনায় সুয়ান আল তালুকদার (২৪) নামে এক যুবককে আসামি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

 

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম। তিনি জানান, এখনও ওই মামলায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

 

মামলায় অভিযুক্ত আসামি সুয়ান আল তালুকদার বরিশাল নগরের কাউনিয়া থানাধীন মনষা বাড়ি তালুকদার ভিলার বাসিন্দা জাহাঙ্গীর তালুকদারের ছেলে।

 

থানায় দাখিলকৃত মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, বাদী বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক কমিটির একজন নেত্রী। বৈষম্যবিরোধী আন্দোলনের পর তার সাথে অভিযুক্ত সুয়ানের পরিচয় হয়। যেখান থেকে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে মামলায় অভিযুক্ত যুবক বিয়ের প্রলোভন দেখিয়ে বাদীকে ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। এছাড়া গত ১১ অক্টোবর বরিশাল শহরের সদরোডস্থ একটি আবাসিক হোটেলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এবং ভিডিও ধারণ করে। আর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে বিভিন্ন সময় বাদীকে ধর্ষণ করে। পরবর্তীতে বিবাহের জন্য চাপ দিলে সুয়ান বাদীকে ঘোরাতে থাকে। পরবর্তীতে বিয়ের কথা বলে গত ১৭ ডিসেম্বর বেলা ১২ টায় বাদীকে নবগ্রাম রোডে নিয়ে যায় সুয়ান এবং জানায় সে বিয়ে করবে না।

 

মামলার এজাহারে উল্লেখ করা হয় যে, অভিযুক্ত সুয়ান হত্যার উদ্দেশ্যে তার মোটরসাইকেলের হেলমেট দিয়ে বাদীর মাথায় আঘাত করে, তবে বাদী মাথা সরিয়ে নিলে সে আঘাত মুখে লাগে এবং রক্তাক্ত জখম হয়।

 

উল্লেখ্য বিভিন্ন আন্দোলনে বরিশালে সক্রিয় ভূমিকায় ছিলেন সুয়ান। তার বিরুদ্ধে ছাত্রলীগের সাথে জড়িত থাকার অভিযোগ উঠলে গত আগস্টে পুলিশ তাকে গ্রেপ্তারও করে। তবে কিছুদিনের মধ্যে সে জামিনে বের হন। ওইসময় সুয়ান নিজেকে জুলাই আন্দোলনের পক্ষের শক্তি দাবি করেন।

 

যদিও দীর্ঘদিন পরে মামলার বাদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে সুয়ানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেন যা গত ১৮ ডিসেম্বর বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পরে। এর প্রেক্ষিতে সুয়ানও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য িলখিত আকারে তুলে ধরেন। তবে ওই দিনই সুয়ানের বিরুদ্ধে বাদীর দায়েরকৃত মামলাটি আমলে নেয় পুলিশ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network