1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমিন-আমিন ধ্বনিতে মুখরিত বরিশালের ইজতেমা মাঠ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আমিন-আমিন ধ্বনিতে মুখরিত বরিশালের ইজতেমা মাঠ

  • আপডেট সময় : শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : লাখো মুসল্লির মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৩ দিনব্যাপী বরিশাল বিভাগীয় ইজতেমা।

 

শনিবার (২০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বিশেষ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।

 

বরিশাল শহরের ২৭ নম্বর ওয়ার্ডের সোনা মিয়ার পোল সংলগ্ন নাসির কমপ্লেক্স হাউজিং এলাকার প্রায় ১৪ একর বিস্তৃত মাঠে অনুষ্ঠিত হয় তাবলীগ জামায়াতের এই বিভাগীয় ইজতেমা।

 

এতে বরিশাল বিভাগের ছয় জেলাসহ দেশের বিভিন্ন অঞ্চল এবং বিদেশ থেকেও মুসল্লিরা অংশ নেন।

 

সরেজমিন ঘুরে দেখা গেছে, আখেরি মোনাজাতে অংশ নিতে ভোর থেকেই হাজার হাজার মুসল্লি ইজতেমা ময়দানে ছুটে আসেন। মূল ময়দানে জায়গা না পেয়ে অনেকেই আশপাশের খালি জায়গা ও সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হন। লাখো কণ্ঠের দোয়ায় আল্লাহর সন্তুষ্টি কামনায় মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

 

 

ইজতেমায় অংশ নেয়া মুসল্লি সালাম হোসেন বলেন, ‘ইজতেমায় এসে গুরুত্বপূর্ণ মাসায়েল শিখতে পেরেছি। ভবিষ্যতে ইসলামের পথ অনুসরণ করে চলতে সহায়ক হবে।

 

আকবর মিয়া বলেন, ‘ইজতেমা আখেরি মোনাজাতে বিশ্ববাসীর জন্য দোয়া করা হয়। পাশাপাশি ঈমানি চেতনাকে আরও দৃঢ় করে।

 

আখেরি মোনাজাতের আগে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে বয়ান এবং হেদায়াতি বয়ান অনুষ্ঠিত হয়। লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে ইবাদত-বন্দেগি, জিকির ও তাকবির ধ্বনিতে প্রকম্পিত হয় ইজতেমা ময়দান।

 

প্রসঙ্গত, বরিশালে প্রথম জেলা ইজতেমা অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ১০ ডিসেম্বর।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network