নিজস্ব প্রতিবেদক : বরিশাল বাকেরগঞ্জ নিজের অর্থায়নে অসংখ্য সড়ক সংস্কার ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে প্রশংসায় ভাসছেন কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল।
বরিশাল বাকেরগঞ্জ নদীমাতৃক এই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিয়ন কবাই ইউনিয়ন। ২৮ হাজার নারী পুরুষ ভোটার রয়েছেন ইউনিয়নে। একসময় বাকেরগঞ্জ উপজেলার সাথে যোগাযোগের একমাত্র সড়ক ছিল চলাচলের অনুপযোগী। উল্লেখ্য জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান সংসদ সদস্য নির্বাচিত হন ২০০১ সালে বিপুল ভোটের ব্যবধানে, নির্বাচিত হয়ে বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসংখ্য সড়ক সংস্কারের উদ্যোগ নেন তিনি।
বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে নিয়ামতি ও কাঠালতলী পর্যন্ত নতুন সড়ক নির্মাণ করেন তিনি। অপরদিকে বাকেরগঞ্জ উপজেলা সদর থেকে পূর্ব অঞ্চল গারুরিয়া, কবাই, ফরিদপুর, চরামদ্দী,চরাদী নলুয়া, কলশকাঠি ইউনিয়নের অসংখ্য ইউনিয়ন কানেক্টিং সড়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সংসদ সদস্য থাকাকালীন সময়ে সংস্কার ও অসংখ্য নতুন সড়ক নির্মাণ করা হয়।
২০০২ সালে গারুরিয়া ও কবাই ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত নদী পেয়ারপুর সেতু নির্মাণ করেন সংসদ সদস্য আবুল হোসেন খান। এই পেয়ারপুর সেতুর শুভ উদ্বোধন করেন বর্তমান জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এরপর বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে এসব ইউনিয়নে লাগেনি কোন উন্নয়নের ছোঁয়া। সম্প্রতি ফ্যাসিস্ট সরকার পতনের পর কবাই ইউনিয়নের দিকে নজর দেন তরুণ সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী এবং জাতীয়তাবাদী দল বিএনপি কবাই ইউনিয়নের সভাপতি কামরুল হাসান রুবেল,। তরুণ এই রাজনীতিবিদ গত কয়েক মাসে নিজের ইউনিয়নে ২০-২৫ টি ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের উদ্যোগ নেন এবং সাধারণ মানুষের চলাচলের উপযোগী করে তোলেন।
এবং অসংখ্য ছোট বড় ব্রীজ কালভার্ট নির্মাণ করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করেন। আর এসব উন্নয়নমূলক কাজ সম্পূর্ণই নিজের অর্থায়নে করেন তিনি। এসব মানবিক ও জনবান্ধব কর্মকাণ্ডের কারণে ব্যাপক প্রশংসিত হয়েছেন তিনি। এমন ভালো কাজের প্রশংসা পেয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন ভালো কাজ ও সাধারণ মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করতে হলে টাকা থাকলেই হবে না মোন মানসিকতার প্রয়োজন রয়েছে।
সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমৃত্যু বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কাজ করতে পারি। কবাই বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান কে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করে আগামী প্রজন্মের বাসযোগ্য সুখী সমৃদ্ধ বাকেরগঞ্জ বিনির্মাণ করতে আহ্বান জানান।