1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা প্রশাসকের সভাকক্ষে আজ রোববার দুপুর ১২টায় এ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন।

 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে যেসব ভোটকেন্দ্রে যাওয়ার রাস্তা ও কালভার্টগুলো এখনো মেরামত করা হয়নি সেগুলোর কাজ দ্রুত শেষ করতে হবে। নির্বাচনের দিন কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি বিকল্প ব্যবস্থা রাখতে হবে।

 

এ সময় জেলা প্রশাসক সাধারণ জনগণকে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণে উদ্বুদ্ধ করতে মাঠ পর্যায়ে কর্মরত সরকারি দপ্তরগুলোর প্রতি আহ্বান জানান।

 

চিকিৎসা সেবা প্রসঙ্গে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি সরকারি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করি, তাহলে সাধারণ জনগণও সেখানে চিকিৎসা নিতে আগ্রহী হবেন। এতে সরকারি হাসপাতালের প্রতি জনগণের আস্থা বৃদ্ধি পাবে।

 

উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network