কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম ডিবি পুলিশের খাঁচায়
আপডেট সময় :
রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ক্যাপ্টেন মোয়াজ্জেম ডিবি পুলিশের খাঁচায়
উজিরপুর প্রতিনিধিঃ স্বৈরাচার শেখ হাসিনার দোসর কেন্দ্রীয় আওয়ালীগ নেতা এম মোয়াজ্জেম হোসেনকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২০ ডিসেম্বর শনিবার রাত ১০টার দিকে নীজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি বিতর্কিত নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এম মোয়াজ্জেম ‘জয়বাংলা বাবুল’ নামে পরিচিত। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল উপশহর সংলগ্ন গ্রেটওয়াল ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড প্রকল্পসহ দেশের আবাসন খাতে হাজার...
উজিরপুর প্রতিনিধিঃ স্বৈরাচার শেখ হাসিনার দোসর কেন্দ্রীয় আওয়ালীগ নেতা এম মোয়াজ্জেম হোসেনকে বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
২০ ডিসেম্বর শনিবার রাত ১০টার দিকে নীজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দুটি বিতর্কিত নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী, শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং শেখ রাসেল শিশু কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা এম মোয়াজ্জেম ‘জয়বাংলা বাবুল’ নামে পরিচিত। এছাড়া তার বিরুদ্ধে রাজধানীর পূর্বাচল উপশহর সংলগ্ন গ্রেটওয়াল ল্যান্ড প্রপার্টিজ লিমিটেড প্রকল্পসহ দেশের আবাসন খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছেে।
সুত্রে জানা যায় ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে অভিযানে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। তিনি বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে।