1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : বরিশাল বিমানবন্দরের নাম জুলাই আন্দোলনের প্রতিবাদী কণ্ঠস্বর ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদীর নামে নামকরণের দাবিতে বরিশালে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা।
রোববার ২১ ডিসেম্বর  দুপুরে বরিশাল–ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে রাখায় যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে যাত্রী ও সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন।
এ কর্মসূচিতে আরও দাবি জানানো হয়, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি হিসেবে ফাঁসি কার্যকর করতে হবে।
বরিশাল জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. সবুজ আকনের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির রহমান, যুবদল নেতা মো. জাকারিয়া সেতুসহ বিভিন্ন ছাত্র ও যুব সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মো. সবুজ আকন বলেন, দক্ষিণাঞ্চলের মানুষের প্রাণের দাবি—বরিশাল বিমানবন্দরের নাম শহীদ ওসমান হাদীর নামে নামকরণ করতে হবে। তিনি গণতন্ত্র ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করেছেন। তার হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে ফাঁসি নিশ্চিত করতে হবে।
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network