1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন : প্রজ্ঞাপন জারি - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
চিফ হুইপের দায়িত্বে নুরুল ইসলাম মনি: বেতাগীতে দুই দফা আনন্দ মিছিল কলাপাড়ায় ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ বাজার মনিটরিংয়ে ইউএনও, মির্জাগঞ্জে ব্যবসায়ীদের জরিমানা পিরোজপুরের জিয়ানগর উপজেলা নাম পুনর্বহাল বরিশাল রেঞ্জের নতুন ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির কল্যাণকাঠিতে দুই মামলার আসামী মুন্না গ্রেফতার কলাপাড়ায় ইউনিয়ন যুবদল অফিসে ডেকে মারধর: কয়েকদিন পর ইদ্রিস খানের মৃত্যু বেতাগীতে নামের ভুলে গ্রেপ্তার নির্দোষ নারী! এর দায় কে নিবে? দুমকিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৭পরিবার পেল সংসদ সদস্য আলতাফ হোসেন চৌধুরীর আর্থিক সহায়তা বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম, গ্রেফতার ১

বরিশালে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন : প্রজ্ঞাপন জারি

  • আপডেট সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দেশের ৮ বিভাগে গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। সম্প্রতি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

 

সিনিয়র সহকারী সচিব আশেকুর রহমানের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫-এর ধারা ১৩-এ প্রদত্ত ক্ষমতাবলে উল্লিখিত বিভাগগুলোর জন্য গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করল। এটি অবিলম্বে কার্যকর হবে।

 

গুম প্রতিরোধে গঠিত ট্রাইব্যুনালগুলো হলো-

১) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ঢাকা। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ ঢাকা বিভাগ।

২) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, চট্টগ্রাম। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ চট্টগ্রাম বিভাগ।

৩) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, সিলেট। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ সিলেট বিভাগ।

৪) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, ময়মনসিংহ। অধিক্ষেত্র : ময়মনসিংহ বিভাগ।

৫) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রাজশাহী। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ রাজশাহী বিভাগ।

৬) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, রংপুর। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ রংপুর বিভাগ।

৭) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, খুলনা। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ খুলনা বিভাগ।

৮) গুম প্রতিরোধ ও প্রতিকার ট্রাইব্যুনাল, বরিশাল। অধিক্ষেত্র : মেট্রোপলিটন এলাকাসহ বরিশাল বিভাগ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network