1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৮ দফা দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক শিক্ষার্থীদের অবরোধ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

৮ দফা দাবিতে ঢাকা–বরিশাল মহাসড়ক শিক্ষার্থীদের অবরোধ

  • আপডেট সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ(বরিশাল)  প্রতিনিধি।। ঢাকা–বরিশাল মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় ৮ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।
ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগসহ বিভিন্ন দাবিতে এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। এর আগে গত সপ্তাহ থেকে দাবি আদায়ের লক্ষ্যে ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা।
শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) থেকে পৃথক করে কৃষি মন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র প্রতিষ্ঠান করা, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরিতে ন্যূনতম দশম গ্রেডে বেতন নির্ধারণ এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের বুনিয়াদি প্রশিক্ষণের ব্যবস্থা করা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ৯ মাস আগে আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পরীক্ষা বর্জন করে আন্দোলন করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েছিল, বাস্তব কোনো উদ্যোগ নেয়নি।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, পর্ব সমাপনী পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা এ আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা জানিয়েছেন
যত দিন পর্যন্ত আমাদের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেনে না নেবে, তত দিন ক্যাম্পাস লকডাউন ও প্রশাসনিক ভবন বন্ধ সহ এ আন্দোলন চলবে।
এ বিষয়ে রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ কিশোর কুমার মজুমদার বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে এসব দাবি বাস্তবায়নের বিষয়টি আমাদের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে উচ্চপর্যায়ের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।
এদিকে এ আন্দোলনকে কেন্দ্র করে বরিশাল–ঢাকা মহাসড়কের রহমতপুর বাসস্ট্যান্ড থেকে সরকারি দুই প্রান্তে শত শত যানবাহন আটকে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন দক্ষিণাঞ্চল থেকে ঢাকা ও ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী যাত্রীসাধারণ।
তবে শিক্ষার্থীরা রোগী পরিবহনকারী অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবার যানবাহন চলাচলে কোনো ধরনের বাধা প্রদান করছেন না। শিক্ষার্থীদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে মহাসড়কের মাঝে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network