1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বরিশালের বিএনপির পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বরিশালের বিএনপির পাঁচ লক্ষাধিক নেতাকর্মী ঢাকায় যাবেন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক সংবাদ : দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে দেশব্যাপী বিএনপিতে চলছে প্রস্তুতি। এর থেকে পিছিয়ে নেই বরিশাল।

 

২৫ ডিসেম্বর ঢাকায় নেতার প্রত্যাবর্তন অনুষ্ঠানে বরিশাল বিভাগ থেকে পাঁচ লক্ষাধিক নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করতে চাচ্ছেন নেতারা। এজন্য দফায় দফায় প্রস্তুতি সভা, প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন দায়িত্বশীল নেতারা।

 

রোববার (২১ ডিসেম্বর) রাতে বরিশালে মহানগরসহ বিভাগের সাংগঠনিক ছয় জেলার নেতৃত্বস্থানীয় নেতাদের নিয়ে বৈঠক করেছে বিএনপি। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক, বিলকিস আক্তার জাহান শিরিন। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক আঁকন কুদ্দুসুর রহমানও উপস্থিত ছিলেন।

 

একই দিন রাতে বরিশাল ক্লাবে সাংগঠনিক ছয় জেলার নেতাদের নিয়ে প্রস্তুতি সভা করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল আউয়াল মিন্টু।

 

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে সরকারি গৌরনদী কলেজ মসজিদ প্রাঙ্গণে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বরিশাল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

 

এ ছাড়া সোমবারও দিনভর বরিশালের সাংগঠনিক ছয়টি জেলা এবং উপজেলা, পৌরসভাসহ অন্যান্য ইউনিট কমিটি প্রস্তুতি সভা করেছেন। প্রতিটি সভায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বরিশাল বিভাগ থেকে সর্বোচ্চ গণজমায়েত সৃষ্টির নির্দেশনা দিয়েছেন নেতারা।

 

দলীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ২২টি লঞ্চের বহর নিয়ে ঢাকায় যাবেন নেতাকর্মীরা। এর পাশাপাশি সড়ক এবং আকাশ পথেও ঢাকা যাবেন তারা। এজন্য দুদিন আগেই বরিশাল থেকে অধিকাংশ বাস এবং বিমানের টিকিট বুকিং করে রেখেছেন নেতাকর্মীরা। কেউ কেউ এরই মধ্যে ঢাকায় অবস্থান নিতে শুরু করেছেন।

 

বরিশাল বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন অনুষ্ঠানে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনের প্রতিটি থেকে ন্যূনতম ১০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণের নির্দেশনা রয়েছে কেন্দ্র থেকে। সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছে বরিশাল বিএনপি।

 

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার বলেন, শুধু বরিশাল মহানগর থেকেই প্রায় ২৫ হাজার নেতাকর্মী নিয়ে আমরা ঢাকায় যাব। ২৪ ডিসেম্বর রাত ৮টায় বরিশাল নদীবন্দর থেকে পাঁচটি বিলাসবহুল লঞ্চ নেতাকর্মীদের নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। এর বাইরে সড়ক পথেও অনেক নেতাকর্মী যাবেন।

 

বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, আমাদের মূল লক্ষ্য তারেক রহমানকে অভ্যর্থনা জানানো। নেতাকর্মীরা প্রিয় নেতাকে কাছ থেকে দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন। প্রতিদিনই জেলা, উপজেলা এবং মহানগরে ছোট ছোট মিটিং করছি প্রোগ্রামটা সার্থক করতে।

 

তিনি বলেন, বরিশাল থেকে বেশিরভাগ নেতাকর্মী লঞ্চযোগে ঢাকায় যাবেন। বিশেষ করে ভোলা, বরিশাল, পটুয়াখালী, ঝালকাঠির নেতাকর্মীরা লঞ্চযোগে ঢাকায় যাবেন। এর বাইরে পিরোজপুর, বরগুনা, বরিশালের গৌরনদী-আগৈলঝাড়া, উজিরপুর-বানারীপাড়া, বাকেরগঞ্জ উপজেলার নেতাকর্মীরা সড়ক পথে যাবে।

 

তাতে সব মিলিয়ে পাঁচ থেকে সাড়ে পাঁচ লাখ নেতাকর্মী ঢাকায় নেতাকে সংবর্ধনা জানাতে যাবেন। এখানে বিএনপি নেতাদের পাশাপাশি ২১টি সংসদীয় আসনে দলের মনোনীত প্রার্থীদের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে ঢাকা চলো কর্মসূচি বাস্তবায়ন করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network