1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দক্ষিণাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুরের রস। - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

দক্ষিণাঞ্চল থেকে হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী খেজুরের রস।

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণাঞ্চল তথা পটুয়াখালী অঞ্চল থেকে দিন দিন হারিয়ে যেতে বসেছে বাঙালির ঐতিহ্যবাহী খেজুরের রস। এক সময় শীত মৌসুম এলেই গ্রামের পর গ্রামে দেখা মিলত গাছিদের চিরচেনা রূপ—কাঁধে দা, কোমরে দড়ি, ভোরের কুয়াশা ভেদ করে খেজুর গাছে ওঠার দৃশ্য ছিল নিত্যদিনের চিত্র। প্রতিদিন ভোর হলেই খাঁটি খেজুরের রস সংগ্রহে মানুষের ভিড় দেখা যেত গ্রামবাংলায়।

 

কিন্তু সময়ের পরিবর্তনে আজ সেই দৃশ্য প্রায় বিলুপ্ত। খেজুরের রস নামানো তো দূরের কথা, দক্ষিণাঞ্চলের বহু এলাকা থেকেই হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী খাদ্য উপাদান। গাছি সংকট, খেজুর গাছ কেটে ফেলা, আধুনিক জীবনের ব্যস্ততা এবং আর্থিক অনিশ্চয়তার কারণে আগ্রহ হারাচ্ছেন অনেকেই।

 

এক সময় প্রতি বছর শীত মৌসুম এলেই গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে মা-বোনদের ব্যস্ততা দেখা যেত রসের পিঠা, পায়েস, চিতই, ভাপা পিঠাসহ নানা ঐতিহ্যবাহী খাবার তৈরিতে। খেজুরের রস ঘিরে ছিল উৎসবের আমেজ, আত্মীয়-স্বজনের আপ্যায়ন আর গ্রামীণ সংস্কৃতির এক অনন্য প্রকাশ। কিন্তু আজ সেই দিনগুলো যেন শুধুই স্মৃতিতে বন্দি।

 

স্থানীয়রা বলছেন, ঐতিহ্য সংরক্ষণে উদ্যোগ না নিলে অচিরেই খেজুরের রস শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ হয়ে পড়বে। সংস্কৃতি ও ঐতিহ্যের এই গুরুত্বপূর্ণ অংশ টিকিয়ে রাখতে সরকারি ও বেসরকারি উদ্যোগের পাশাপাশি নতুন প্রজন্মকে আগ্রহী করে তোলার দাবি জানিয়েছেন সচেতন মহল।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network