1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বামরাইল ইউনিয়ন শ্রমিক দলে উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত  - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

বামরাইল ইউনিয়ন শ্রমিক দলে উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত 

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পশ্চিম ভরশাকাঠী শরীফ বাড়ী বামরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার সরদার এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ খোকন ডাকুয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ফকির। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভরশাকাঠী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল বাসার।
এছাড়াও উপস্থিত ছিলো বিএনপি,শ্রমিক দলসহ সকল  সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় বিভিন্ন শ্রেনির পেশার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network