1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ গণমাধ্যম : বিএনপির এমপি প্রার্থী স্বপন - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

আধুনিক সভ্যতার প্রয়োজনীয় অঙ্গ গণমাধ্যম : বিএনপির এমপি প্রার্থী স্বপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক সভ্যতার সবচেয়ে প্রয়োজনীয় অঙ্গ হচ্ছে গণমাধ্যম। যে ক্ষমতাবান ব্যক্তি গণমাধ্যমকে সহ্য করতে পারে না ও সুযোগ দেয় না—বুঝতে হবে সেই ক্ষমতাবান ব্যক্তি জনগণের প্রতিনিধিত্ব করে না।

 

সোমবার (২২ ডিসেম্বর) রাতে গৌরনদী প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

 

স্বপন বলেন, জবাবদিহিতার সংস্কৃতি হচ্ছে কিন্তু সভ্যতার সবচেয়ে বড় সংস্কৃতি এবং একটা সমাজ কিংবা রাষ্ট্রকে জবাবদিহিতার আওতায় আনতেই পারে গণমাধ্যম। ফলে গণমাধ্যম ছাড়া কোনো সভ্য সমাজ চলতেই পারে না। প্রেস ক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান।

 

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রেজাউল ফিরোজ রিন্টু, প্রচার বিষয়ক উপকমিটির প্রধান সমন্বয়ক রফিকুল ইসলাম কাজল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সফিকুর রহমান শরীফ স্বপন, সাবেক আহ্বায়ক জাকির হোসেন শরীফ প্রমুখ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network