1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বাবুগঞ্জে ছাত্রদলের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি : আগামী ২৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলাজুড়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য বিরাজ করছে।
এরই ধারাবাহিকতায় বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার বিকালে কর্মসূচিতে কেদারপুর ইউনিয়নের স্টিমার ঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা, পরে সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেদারপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ সানি, সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাহাদাত হাওলাদার, সাবেক সহ-সভাপতি মিরাজ শরিফ।
এছাড়া বাবুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল হাসান রিওন, প্রচার সম্পাদক তারেক হোসেনসহ উপস্থিত ছিলেন মো. সজল হাওলাদার, মো. সাইফুল ইসলাম, মো. রিফাত, মো. সান্ত, মো. শুভ, মো. হালিম, মো. বাবু, মো. লাবিব, মো. তাহসিন, মো. মেহেদী, মো. জিসান মীর, মো. নয়ন মীর, মো. সাকিব, মো. সুমনসহ ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
নেতৃবৃন্দ বলেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি সঞ্চার করবে। আগামী দিনে বিএনপির নেতৃত্বে দেশের জনগণ গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network