উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পশ্চিম ভরশাকাঠী শরীফ বাড়ী বামরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার সরদার এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ খোকন ডাকুয়া,...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলায় বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের ৩ বারের সফল নারী প্রধানমন্ত্রী, মাদার অব ডেমোক্রেসি, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি সুস্থতা কামনায় ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে এবং ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় পশ্চিম ভরশাকাঠী শরীফ বাড়ী বামরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আনোয়ার সরদার এর সভাপতিত্বে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় বক্তৃতা করেন উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, সাবেক যুগ্ম-আহবায়ক মোঃ খোকন ডাকুয়া, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ফকির। দোয়া মোনাজাত পরিচালনা করেন ভরশাকাঠী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল বাসার।
এছাড়াও উপস্থিত ছিলো বিএনপি,শ্রমিক দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী। এসময় বিভিন্ন শ্রেনির পেশার মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে।