1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপু দাস হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপু দাস হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫

ডেস্ক সংবাদ : ‎ময়মনসিংহের ভালুকায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে গার্মেন্টস কর্মী দীপু দাসকে পিটিয়ে হত্যা এবং আগুনে পুড়ে মারার প্রতিবাদে বরিশালে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট বরিশাল মহানগরের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

‎
‎মঙ্গলবার ২৩শে ডিসেম্বর বেলা ১১টায় বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, বরিশাল জেলা ও মহানগর শাখা এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাকর্মীরা।
‎
‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে কাউকে পিটিয়ে হত্যা করা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।
‎
‎বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে তাকে ধর্ম অবমাননার অভিযোগে ফাঁসিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
‎
‎মানববন্ধন ও বিক্ষোভ চলাকালে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে শান্তিপূর্ণভাবে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী বক্তব্য প্রদান করা হয়।
‎
‎শেষে আয়োজকরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network