1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালে মক্তবে গিয়ে ধর্ষণের শিকার শিশু, ইমাম গ্রেফতার

  • আপডেট সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন (৪৮) নামের মসজিদের এক ইমামকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বাটামারা ইউনিয়নের চরবাটামারা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আক্তার হোসেন উপজেলা সফিপুর ইউনিয়নের সফিপুর গ্রামের মৃত আব্দুর রব সিকদারের ছেলে। তিনি চরবাটামারা এলাকার একটি মসজিদে ইমামতি করেন।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় শিশুর মা বাদী হয়ে মুলাদী থানায় মামলা করেছেন। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার সূত্রে পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শিশুটি আরবি পড়ার জন্য মসজিদের মক্তবে যায়। সকাল সাড়ে ৭টার দিকে মক্তবের শিক্ষক ও ইমাম আক্তার হোসেন অন্য শিক্ষার্থীদের ছুটি দিয়ে ভুক্তভোগী শিশুকে তার কক্ষে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি বাড়ি ফিরে বিষয়টি তার মাকে জানায়।

পরে তিনি মসজিদের কমিটিকে জানিয়ে মঙ্গলবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেন। মামলার পর পর পুলিশ ওই এলাকা থেকে আক্তার হোসেনকে গ্রেফতার করে।

মুলাদী থানার ওসি আরাফাত জাহান চৌধুরী বলেন, ধর্ষণের অভিযোগে আক্তার হোসেন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং শিশুটি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network