1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ইউএনও এর সৌজন্য সাক্ষাৎ ও শীতবস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বাবুগঞ্জে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে ইউএনও এর সৌজন্য সাক্ষাৎ ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

 

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় খুব স্বল্প সংখ্যক খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষের বসবাস। উপজেলার মাত্র সাতটি চার্চকে কেন্দ্র করেই তারা পালন করে তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ‘বড়দিন’।

 

বড়দিনের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার ক্ষুদ্র প্রয়াস হিসেবে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে খ্রিস্টান সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

গতকাল বৃহস্পতিবার বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা। এ সময় তিনি শীতার্ত ও দরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন এবং বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।

 

 

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা বলেন, সকলের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই আমাদের লক্ষ্য। দিনশেষে প্রার্থনা—সম্প্রীতির বন্ধনে বাংলাদেশের আগামী দিনগুলো আরও সুন্দর ও শান্তিময় হোক।

 

 

এ উদ্যোগে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ পায়। তারা উপজেলা প্রশাসনের এ সৌহার্দ্যপূর্ণ উদ্যোগকে স্বাগত জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network