1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের বিভাগীয় ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় বেলস্ পার্কে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসক বরিশাল মো. খায়রুল আলম সুমনসহ বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে আসা অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা।

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে প্রধান অতিথি বেলুন, ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অতিথিরা বিভাগীয় পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এ সময় ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয়।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network