1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় ড.মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ এবার তালাক নোটিশ ও কথিত কাবিননামা প্রকাশ করলেন গোলাম মাওলা রনি

বানারীপাড়ায় ড.মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ

  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

 

রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলায় বিশ্ববরেণ্য মানবতাবাদী দার্শনিক ড.মহানামব্রত ব্রহ্মচারী মহারাজের ১২২ তম আবির্ভাব উৎসব উপলক্ষে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান এবং অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে শিক্ষাবৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

বানারীপাড়া মহানাম সেবক সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহানাম সম্প্রদায় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, শ্রীমৎ বন্ধু কিশোর ব্রহ্মচারী। তিনি বলেন, হিংসামুক্ত মানবিক বিশ্ব গড়তে হলে মহানামজীর মানবধর্মের আদর্শের কোনো বিকল্প নেই। কেননা মহানামজী বিশ্বাস করতেন মানুষের ধর্ম কখনো ভিন্ন হতে পারে না। সকল মানব জাতির একটিই ধর্ম মনুষ্যত্ব বা মানবতা।

 

উল্লেখ্য ড.মহানামব্রত ব্রহ্মচারী ১৯০৪ সালের ২৫ ডিসেম্বর বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের খলিসাকোটা গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৯ সালের ১৮ অক্টোবর মৃত্যুবরন করেন। ১৯৩৩ সালে বাংলাদেশের এই কৃতি সন্তান আমেরিকায় ২য় বিশ্বধর্ম সম্মেলনে যোগ দেন।

 

অসাম্প্রদায়িক ও মুক্ত চিন্তার আদর্শ বুকে ধারন করে বাংলাদেশ মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তিবন্ধু ব্রহ্মচারীর দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে মহানাম সেবক সংঘের পক্ষ থেকে ৭ জন দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদেরকে মহানামব্রত শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি লাভ করা শিক্ষার্থীরা হলো, চাখার খলিসাকোটা হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী পারমিতা রায় চৈতি সমদ্দার সৈয়দা মরিয়ম, বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মারিয়া জান্নাত, শ্রাবনি হালদার, বানারীপাড়া মডেল সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ তাওহীদ ইসলাম ও অহনা শীল। পরে অসহায় শীতার্তদের মাঝে সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

 

মহানাম সেবক সংঘ, বানারীপাড়া শাখার সাংগঠনিক সম্পাদক কার্তিক বনিকের প্রানবন্ত সঞ্চালনায় দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি রতন কুমার হালদার, সহ-সভাপতি হিমাংশু কুমার বিশ্বাস, বানারীপাড়া কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সভাপতি ও মহানাম সেবক সংঘের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুন্ডু।

 

এছারাও বক্তব্য রাখেন কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সম্পাদক তারক কর্মকার, লোকনাথ মন্দিরের সভাপতি বিটুলাল দে, বানারীপাড়া ইউনিয়ন ইনস্টিটিউশন পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার, শিক্ষক প্রিয় লাল ঘোষ, রহমতপুর শাখা সংঘের শিক্ষক দিলিপ পাল, খলিসাকোটা মাধ্যমিক বিদ্যালয় এর অভিভাবক সদস্য পরিতোষ রায়।

 

মহানাম সেবক সংঘের কর্মীদের প্রচেষ্টা ও সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অশোক বনিক, গোপাল বনিক, সুশান্ত বনিক, সুদেব বড়াল, লোকনাথ মন্দিরের সম্পাদক উত্তম সাহা, হরিসভা মন্দিরে কোষাধ্যক্ষ তাপস কর্মকার, দপ্তর সম্পাদক হৃদয় সাহা, শিমুল সাহা, অনিল বড়াল সহ বিভিন্ন শাখা সংঘ থেকে আগত ভক্তবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network