1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জাপার অংশগ্রহণে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম
আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা দীর্ঘ রাজনৈতিক ত্যাগের পরও অপপ্রচারের শিকার আলবার্ট রিপন বল্লভ

বরিশালে জাপার অংশগ্রহণে বদলে যাচ্ছে ভোটের সমীকরণ

  • আপডেট সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশালের ছয়টি সংসদীয় আসনে ভোটের সমীকরণ দ্রুত বদলে যেতে শুরু করেছে। বিশেষ করে জাতীয় পার্টির (জাপা) সক্রিয় অংশগ্রহণে জেলার রাজনীতিতে তৈরি হয়েছে নতুন মেরূকরণ। আগে যেখানে বিএনপি-জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যকার দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতাই ছিল আলোচনার কেন্দ্রে, সেখানে এখন জাপাকে ঘিরেই তৈরি হচ্ছে নতুন হিসাব-নিকাশ।

 

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বরিশালের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটি আসন থেকে জাতীয় পার্টির ছয়জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে ছেরনিয়াবাত সেকেন্দার আলী, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে এম এ জলিল, বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু ও ইকবাল হোসেন তাপস, বরিশাল-৫ (সদর উপজেলা ও সিটি করপোরেশন) আসনে আখতার রহমান এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে সাবেক সংসদ সদস্য নাসরিন জাহান রত্না।

 

 

এ ছাড়া বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাসদ, এনসিপিসহ বিভিন্ন দল এবং বিএনপির বিদ্রোহী প্রার্থীদের মিলিয়ে গত শুক্রবার পর্যন্ত মোট ৪২ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

বরিশাল জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খায়রুল আলম সুমন বলেন, গত শুক্রবার পর্যন্ত ছয়টি আসনে ৪২ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসন বাদে বাকি পাঁচটি আসনে জাতীয় পার্টির ছয়জন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। অন্য ৩৬টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ অন্যান্য দলের প্রার্থীরা।

 

আসনভিত্তিক হিসাবে বরিশাল-১ আসনে ৬ জন, বরিশাল-২ আসনে ৭ জন, বরিশাল-৩ আসনে ৭ জন, বরিশাল-৪ আসনে ৩ জন, বরিশাল-৫ আসনে ১৩ জন এবং বরিশাল-৬ আসনে ৬ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

 

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বরিশাল-৩ ও বরিশাল-৬ আসনে জাতীয় পার্টির শক্তিশালী ভোটব্যাংক রয়েছে। ২০০৮ সালের নির্বাচনে এই দুই আসনেই জাপার প্রার্থীরা জয় পেয়েছিলেন। পাশাপাশি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে এই দুই আসনেও দলটির প্রার্থীরা বিজয়ী হন।

 

 

এ ছাড়া অতীতের সুষ্ঠু নির্বাচনে বরিশাল সদর আসন ছাড়া জেলার অন্য আসনগুলোতে জাতীয় পার্টি সাধারণত তৃতীয় অবস্থানে ছিল। ফলে বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগ মাঠের বাইরে থাকায় ভোটের মাঠে যে শূন্যতা তৈরি হয়েছে, সেখানে জাতীয় পার্টি বিএনপিসহ অন্য দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

 

বরিশাল নগরের একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, আগে যেখানে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা মূলত দ্বিমুখী ছিল, সেখানে এখন জাপার সক্রিয়তায় তা ত্রিমুখী রূপ নিচ্ছে। এতে করে কোনো দলের জন্যই সহজ জয় নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। তাদের ভাষ্য, এবারের নির্বাচনে বরিশালের কয়েকটি আসনে জয়-পরাজয় নির্ধারিত হবে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়েই।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network